আর্থিক অন্তর্ভুক্তিকরণে বিশেষ উদ্যোগ, পূর্ব পিপারিয়াখোলায় FI Saturation Camp
দক্ষিণ ত্রিপুরা, ৪ নভেম্বর: সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা এবং সরকারি আর্থিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্রনগর আরডি ব্লকের অন্তর্গত পূর্ব পিপারিয়াখোলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো Financial Inclusion (FI) Saturation Camp।
গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সচিব এবং অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির প্রতিনিধিরা।
এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল এলাকার সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি করা এবং যোগ্য উপভোক্তাদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা ও সরকার পরিচালিত বিভিন্ন আর্থিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।
এই শিবিরের আয়োজক ব্যাঙ্ক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), বারপাথারি শাখা। পাশাপাশি অংশগ্রহণ করে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনা এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণকে আরও সম্প্রসারিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।